Kar Na Tanre Ebar Ore Harmonium Tutorial
কর না তাঁরে এবার ওরে তোর জীবনের পরম সার
তিনিই আছেন নেবেন এবার সকল জনের সকল ভার ।।
ধরলে ইষ্ট হবি শিষ্ট নিষ্ঠাতে কর পূজারে তাঁর তখন জীবন সহজ হবে ঘুচবে সকল অন্ধকার।। নিত্য মায়া মোহের ঘোরে ঘুরিস কেন তারে ছেড়ে শুধু দুঃখ পাবি বারে বারে চিরদিনই অনির্বার তাঁহার শরণ নিলে তখন জীবন লভে সুখের সার ।। যদি নন্দনা হয় কাম্য ওরে শান্তি-স্বস্তি চাইলে পরে আয় না ছুটে আয় সকলে ধরনা রাতুল চরণ তাঁরজীবন তখন সহজ হবে জাগবে আলোয় চমৎকার।।
Comments
Post a Comment