Skip to main content

পূজনীয় বাবাইদার আলোচনা

Rev. Babaida
    !!পূজনীয় বাবাই দাদার আলোচনা!!
                    
  ঠাকুরের যে আশ্রমে আমি থাকি তার পেছনে গ্রামের একটি ছেলে আশ্রমের কাজে সহযােগিতার জন্য আসে।সেই ছেলেটির একটি বাচ্চা আছে আট বছর বয়স।বাচ্চাটি খেলাধূলা করতাে হঠাৎ এমন অসুস্থ হল যে তার চলন শক্তি নষ্ট হয়ে গেল। সে পড়ে যায়।এসে আমাকে বলছে, 'দাদা বহু চিকিৎসা করালাম আমার ছেলের কোন উন্নতি হল না।ছেলে এখন হাঁটতে পর্যন্ত পারেনা।কি করবাে?' আমি আমার একজন সাথিকে বললাম ইন্টারনেট খুলতে। ইন্টারনেট খােলার পর সেই ছেলেটি রােগ সম্বন্ধে যা যা বলেছে তা লিখে দেখা গেল ইন্টারনেট থেকে সম্ভাব্য যে রােগ নির্ণয় হল, সেই রােগ সারানাের মতাে কোন চিকিৎসা এলােপ্যাথিতে নেই। তখন আমি ভুবনেশ্বরে আমার পরিচিত এক আয়ুর্বেদিক শিক্ষক আছে তাকে ফোন করলাম।তিনি একটি ওষুধ বলে দিলেন।সেই ওষুধ দেওঘর বাজার থেকে এনে সেই ছেলেটির হাতে দিয়ে বললাম, 'তোর বাচ্চাকে খাওয়াবি।' সেই বাচ্চাটি সাত দিনের মধ্যে সুস্থ হয়ে গেল। আজও সুস্থ আছে। আমি এই ঘটনাটি এইজন্য বললাম যে আমি যন্ত্রের সাহায্যে একটি জ্ঞান ভাণ্ডারকে খুলে সম্ভাব্য রােগ নির্ণয় করি এবং তাই অনুযায়ি নিজের ঝুঁকিতে একটি চিকিৎসা করলাম। এবার আমি বলি, যারা অসুস্থ, বয়স হয়ে গেছে, ইন্টারনেট ইত্যাদি সব ব্যবহার করতে পারবেন না, তারা, বাড়ির বাচ্চারা আছে এরা ইন্টারনেট ঘাটতে পারদর্শী, তাদের সাহায্য নিন। তাদের কাছ থেকে জানুন কি করতে হবে। কি খেতে হবে, কেমন ভাবে চলতে হবে। আপনার নিজের একটি ধ্যান ধারণা তৈরি করুন নিজের থেকে। তারপর সহজলভ্য ভালাে চিকিৎসক হাতের কাছে পেলে তাদের সাথে যােগাযােগ করুন।
 শেষে বলি সবসময়ে আনন্দে থাকুন। ছোটবেলায় ভুতের ভয় লাগলে বলতো 'রাম, রাম, রাম' তাই আমি বলি, রােগ হলে 'আনন্দে থাকুন, আনন্দে থাকুন, আনন্দে থাকুন', রােগ পালাবে। যেখানে হতাশা, দুঃখ, যেখানে দুর্দশা, সেখানে অবদমিত মন হয়ে থাকে, সেখানে রােগ আগে এসে ধরবে। আর যেখানে উৎসাহ, আনন্দ, সেখানে রােগ পালাবে। বাতের জন্য হাঁটুতে ব্যথা হয়েছে , এই বাতের ব্যথা চলে যাবে না। এই ব্যথা ওষুধ খেলে বা ব্যবহার করলে কিছুটা প্রশমিত হতে পারে কিন্তু যাবে না। হাঁটুতে ব্যথা হয়েছে কিন্তু দাঁতে তাে ব্যথা হয়নি তাই আমি হাসতেই পারি।

        (সংকলক: ড. জীবন চক্রবর্ত্তী)
                          (সংগৃহীত:-ইষ্টায়ণ)

Comments

Popular posts from this blog

Satsang Morning Binati Prayer - Radhaswami Nam Jo Gaoye

Satsang Morning Prayer Harmonium Tutorial প্রাতঃকালীন বিনতি   রাধাস্বামী নাম। জো গাওয়ে সােঙ্গ তরে।। কল কলেশ সব নাশ। সুখ পাওয়ে সব দুখ হরে || ১ || অ্যায়সা নাম অপার। কোঈ ভেদ ন জানঈ৷৷ কোটি জো জানে সে পার। বহুরি ন জগ মে জনমঈ || ২ || রাধাস্বামী গায় কর। জনম সুফল কর লে৷৷ ইয়হী নাম নিজ নাম হ্যায়। মন অপনে ধর লে৷৷ ৩ || ব্যয়ঠক স্বামী অদ্ভুতী। রাধা নিরখ নিহার। অউর ন কোঈ লখ সকে। শােভা অগম অপার।।৪।। গুপ্ত রূপ জহঁ ধারিয়া। রাধাস্বামী নাম। বিনা মেহর নহি পাওঈ। জহ কোঈ বিশ্রাম।।৫৷৷ করী বন্দগী রাধাস্বামী আগে। জিন পরতাপ জীও বহু জাগে৷৷ ৬ ৷৷ বারম্বার করূ পরনাম। সতগুরু পদম ধাম সতনাম৷৷ ৭ || আদি অনাদি জুগাদি অনাম। সন্ত স্বরূপ ছােড় নিজ ধাম৷৷৮ || আয়ে ভওজল নাও লগাঈ। হম সে জীওন লিয়া চঢাঈ৷৷ ৯ ৷৷ শব্দ দৃঢ়ায়া সুরত বতাঙ্গ। করম ভরম সে লিয়া বচাঈ৷৷ ১০৷৷ কোটি কোটি কর বন্দনা। অরব খরব দণ্ডৌত৷ রাধাস্বামী মিল গয়ে। খুলা ভক্তি কা সােত৷৷ ১১ ৷৷ ভ...

Acharyadeb Sri Sri Death News

Acharyadeb Sri Sri Dada Death News Acharyadeb Death News in Newspapers    Eminent Persons on Acharyadeb Death News  Morning Prayer(Radhaswami Nam Jo Gaoye) Lyrics and Notation 

Hori Bole Nayaner Jole Lyrics

Hori Bole Nayaner Jole Lyrics Hori Bole Nayaner Jole Lyircs Lyrics in English Font:- Hori bole nayaner jole  Bhasaye keno tanre dako na. Hori hori bolo din furaye gelo Parer sambal kichu koro na. Mayar mohe pore amar amar bole Ihokal para kal haraiyo na. Ishan bole bhai ar to samay nai Joy radhe gobindo bolo na. Nakal Bhara Ei Duniyay Lyrics

Buy Your Favourite Satsang Books