Skip to main content

ইস্ট ভৃতি করলে কি হয় - বাস্তব ঘটনা

Sri Sri Thakur and Istabhriti

দুইজন স্বামী -স্ত্রী ভিক্ষুক ছিল। তারা ভীক্ষা করে জীবন নির্বাহ করত। তারা ভীক্ষা করতে যেত আর প্রায়ই শুনত ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে নাকি উন্নতি হয়। তারাও ভাবল আমরা তো গরিব ভীক্ষা করে জীবন চালাই, আমরাও দীক্ষা টা নিয়ে নেই তাহলে আমাদেরও উন্নতি হবে আর ভীক্ষা করে খেতে হবে না। তারা দুজনেই দীক্ষা নিল। এভাবে কেটে গেল এক বছর। মানুষ বলত ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিলে উন্নতি হয় কিন্ত আমাদের জীবনে তো এত উন্নতি হল না। আমরা আগেও ভীক্ষা করে খেতাম এখনও ভীক্ষা করেই খাই, তাহলে লাভ কি হল? আমরা যে ১ বছর ইষ্টভৃতি করেছি আর পাঠিয়েছি চল সেগুলি গিয়ে ঠাকুরের কাছ থেকে ফেরত আনব। তারা ইষ্টভৃতি টাকা ফেরত আনার জন্য দেওঘর রওনা দিলেন।

 শ্রীশ্রীঠাকুর বড়দাকে বললেন- বড়খোকা দুইজন লোক আসছে তাদের এত টাকা ইষ্টভৃতি সেগুলি আলাদা করে রাখ আমি যখন বলব তখন তাদের দিয়ে দিবি আর বলবি টাকা নিয়ে আমার কাছে আসতে। তারা যখন মন্দিরে আসলেন তখন দেখলেন এত মানুষের সামনে কি করে ইষ্টভৃতির টাকা চাইবেন,,,, কিন্ত শ্রীশ্রীঠাকুর তাদের দেখেই বললেন যা বড়খোকার কাছে ইষ্টভৃতির টাকা রাখা আছে। বড়দার কাছে যখন ইষ্টভৃতির টাকা আনতে গেল তখন বড়দা বললেন শ্রীশ্রী ঠাকুর বলেছেন ইষ্টভৃতির টাকা নিয়ে ঠাকুরের কাছে দেখা করে যেতে। তারা ঠাকুরের কাছে যাওয়ার পর ঠাকুর বললেন এই টাকাগুলি দিয়ে বিষ্কুট কিনে কুকুরকে খাওয়া। তারা ঠাকুরের কথামতো  ইষ্টভৃতির টাকা দিয়ে বিষ্কুট কিনে কুকুরকে খাওয়াল। কুকুরগুলি বিষ্কুট খাওয়ার সাথে সাথেই মৃত্যু যন্ত্রনায় ছটফট করতে লাগল,, কুকুরদের এরকম ছটফটানি দেখে আশ্রমের কয়েজন কর্মী এদের ধরে আনল আর বললো -ঠাকুর এরা বিষ্কুটে কি মিশিয়ে খাওয়াচ্ছে তাই কুকুরগুলি এখন মৃত্যু যন্ত্রনায় ছটফট করছে।

তখন ঠাকুর বললেন আমিই এদের বলেছি ইষ্টভৃতির টাকা দিয়ে বিষ্কুট কিনে খাওয়াতে।

 ঠাকুর তখন ভীক্ষুকদের বললেন-- যারা আমাকে প্রাণপণে ইষ্টভৃতি দেয় আমি তাদের ইষ্টভৃতি নিজ হাতে গ্রহণ করি। আমি তাদের আপদ বিপদ থেকে রক্ষা করে থাকি। তাদের সব পাপ-তাপ আমি বহন করি। যারা ঠিক-ঠিক ভাবে ইষ্টভৃতি করে তার অপমৃত্যু কখনও হতে পারে না।

যতই আসুক আপদ বিপদ
             যেমনি হোক প্রাণ,
ইষ্টভৃতি আনেই আনে
               সবার পরিত্রান।

~~শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র।।

হ'স্ না যোগী,  হ'স্ না ধ্যানী,
         গোঁসাই-গোবিন্দ যা'ই না হ'স্ ,  
যজন-যাজন-ইষ্টভৃতি 
          না করলে তুই কিছুই ন'স্ । 
শ্রীশ্রীঠাকুর অনুকূলচন্দ্র-- অনুশ্রুতি ১ম খণ্ড। 


Comments

Popular posts from this blog

Satsang Morning Binati Prayer - Radhaswami Nam Jo Gaoye

Satsang Morning Prayer Harmonium Tutorial প্রাতঃকালীন বিনতি   রাধাস্বামী নাম। জো গাওয়ে সােঙ্গ তরে।। কল কলেশ সব নাশ। সুখ পাওয়ে সব দুখ হরে || ১ || অ্যায়সা নাম অপার। কোঈ ভেদ ন জানঈ৷৷ কোটি জো জানে সে পার। বহুরি ন জগ মে জনমঈ || ২ || রাধাস্বামী গায় কর। জনম সুফল কর লে৷৷ ইয়হী নাম নিজ নাম হ্যায়। মন অপনে ধর লে৷৷ ৩ || ব্যয়ঠক স্বামী অদ্ভুতী। রাধা নিরখ নিহার। অউর ন কোঈ লখ সকে। শােভা অগম অপার।।৪।। গুপ্ত রূপ জহঁ ধারিয়া। রাধাস্বামী নাম। বিনা মেহর নহি পাওঈ। জহ কোঈ বিশ্রাম।।৫৷৷ করী বন্দগী রাধাস্বামী আগে। জিন পরতাপ জীও বহু জাগে৷৷ ৬ ৷৷ বারম্বার করূ পরনাম। সতগুরু পদম ধাম সতনাম৷৷ ৭ || আদি অনাদি জুগাদি অনাম। সন্ত স্বরূপ ছােড় নিজ ধাম৷৷৮ || আয়ে ভওজল নাও লগাঈ। হম সে জীওন লিয়া চঢাঈ৷৷ ৯ ৷৷ শব্দ দৃঢ়ায়া সুরত বতাঙ্গ। করম ভরম সে লিয়া বচাঈ৷৷ ১০৷৷ কোটি কোটি কর বন্দনা। অরব খরব দণ্ডৌত৷ রাধাস্বামী মিল গয়ে। খুলা ভক্তি কা সােত৷৷ ১১ ৷৷ ভ...

Bar Bar Kar Jor Kar - Satsang Prayer

Bar Bar Kar Jor Kar বার বার কর জোড় কর। সবিনয় করূ পুকার।। সাধ সংগ মােহি দেও নিত। পরম গুরু দাতার।। ১ || কৃপাসিন্ধ সমরথ পুরুষ। আদি অনাদি অপার।। রাধাস্বামী পরম পিতু। ময় তুম সদা অধার।। ২ । রে বার বল জাউ। তনমন ওয়ারী চরণ পর।। ক্যা মুখ লে ময় গাউ। মেহর করী জস কৃপা কর। ৩ ধন্য ধন্য গুরুদেও । দয়া সিন্ধু পূরণ ধনী।। নিত্য কর তুম সেও। অচল ভক্তি মােহি দেও প্রভু। ৪ || দীন অধীন অনাথ। হাথ গুহা তুম আন কর। অব রাখাে নিত সাথ। দীন দয়াল কৃপানিধী।। ৫। কাম ক্রোধ মদ লােভ। সব বিধি অবগুন হার ম্যয়।। প্রভু রাখাে মেরী লাজ। তুম দ্বারে অব ম্যয় পড়া।। ৬। রাধাস্বামী গুরু সমরন্থ। তুম বিন আওরা ন দূসরা।। অব করাে দয়া পরতকস। তুম দর এতী বিলম্ব কেও৷৷ ৭৷৷ দয়া করাে মেরে সাইয়া। দেও প্রেম কী দাত। দুখ সুখ কুছ ব্যাপে নহী। ছুটে সব উৎপাত। ৮ || Bar Bar Karoon Binati Harmonium Notation & Lyrics

Hori Bole Nayaner Jole Lyrics

Hori Bole Nayaner Jole Lyrics Hori Bole Nayaner Jole Lyircs Lyrics in English Font:- Hori bole nayaner jole  Bhasaye keno tanre dako na. Hori hori bolo din furaye gelo Parer sambal kichu koro na. Mayar mohe pore amar amar bole Ihokal para kal haraiyo na. Ishan bole bhai ar to samay nai Joy radhe gobindo bolo na. Nakal Bhara Ei Duniyay Lyrics

Buy Your Favourite Satsang Books