Skip to main content

শ্রী শ্রী বড়মার দিব্য লীলা

Magical Incident caused by Sri Sri Borma

দরিদ্র এক মা একটা থলেয় ক'রে থানকুনী, থোড়, মোচা ইত্যাদি নিয়ে এসেছেন, এবং তা' নিবেদন করতে কুণ্ঠা বোধ করছেন। অন্তর্য্যামী দীননাথ নিজে থেকেই তাকে জিজ্ঞাসা করছেন- কী আনিছিস রে!
ভক্তটি সসঙ্কোচে তা'র কথা বলতেই শ্রীশ্রীঠাকুর খুশিভরে বলছেন- বা! বেড়ে মাল! মোচার সিঙ্গড়ি, ডাল ফেলান, চাপড়ঘন্টা এ-সব খুব জমে। যা' তাড়াতাড়ি দিয়ে আয় গিয়ে।
ভক্তটি আনন্দবিহ্বলচিত্তে শ্রীশ্রীবড়মা'র কাছে যান ত্বরিত গতিতে।
অধিবেশনের সময় পাশের 'এশিয়াটিক হাউস' পাওয়ার কথা ছিল। তা' না পাওয়ায় অত্যধিক স্থানাভাব হয়েছে। মায়েদের ছোট-ছোট ছেলেপেলে নিয়ে কত অসুবিধা হ'চ্ছে। কিন্তু কারও কোন অনুযোগ নেই। তাঁকে দর্শন করার আনন্দে সবাই বিভোর।
পর-পর লোক আসছেই। প্রত্যেকের প্রাণে কী গভীর আকূতি। কী আকূল আগ্ৰহ! শ্রীশ্রীঠাকুর প্রত্যেককে দেখামাত্রই সোল্লাসে জিজ্ঞাসা করছেন - ' কখন আসলি?' 'কি খবর?'- ইত্যাদি। সকলের প্রাণ জীবনবল্লভের প্রিয়সম্ভাষণে প্রগাঢ় পুলকে প্রদীপ্ত হ'য়ে উঠছে। তাঁর দরদমধুর স্নেহস্পর্শে কেউ-কেউ আবেগের আতিশয্যে ঝর-ঝর ক'রে কেঁদে ফেলছে। শ্রীশ্রীঠাকুর অন্য প্রসঙ্গ তুলে তাদের শান্ত ক'রে দিচ্ছেন। কতজনকে ডেকে-ডেকে খোসমেজাজে ঘনিষ্ঠভাবে এটা-সেটা গল্পসল্প করছেন। তাঁর যে শরীর খারাপ তা' কাউকে বুঝতে দিচ্ছেন না। অপরকে আনন্দদানই যে তাঁর চিরন্তন নেশা। আনন্দপাগল জীব-জগৎ তাই এক দুর্নিবার আকর্ষণে তাঁর কাছে-কাছে বারংবার ছুটে-ছুটে আসে।
 (আলোচনা:প্রসঙ্গ:১৩ খন্ড)

Extra:

শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র কথিত গুরু-দীক্ষা-নামধ্যান প্রসঙ্গে
পৃষ্ঠা-১৪১ ।
⚘দীক্ষা নিয়ে কিভাবে চলব।
⚘শ্রী শ্রী ঠাকুর --- ভাল করে চলবে।এর তিনটে factor আছে।একটা হলো যজন অর্থাৎ জপধ্যান ইত্যাদির বিধান যা দীক্ষার সময় পেয়েছে তা নিত্য নিয়মিতভাবে নিজে practice করা। আর একটা বললো যাজন অর্থাৎ পরিবেশ কে ইষ্টী-চলনে প্রবুদ্ধ করে তোলা।পরিবেশ যদি ইষ্টমুখর হয়ে ওঠে,তাতে তোমারই লাভ । তাতে তুমি উন্নত প্রেরনা পাবে তাদের কাছ থেকে । রাজনের মানুষকে মুগ্ধ করতে গেলে চাই তাদের প্রতি সেবা ও সদ্ব্যবহার ।অন্যের সঙ্গে যত ভাল ব্যবহার করা যায়; তত নিজের সত্তা সুদীপ্ত হয়ে ওঠে এতেই জীবন উপভোগের উচ্ছল হয়ে ওঠে ।এর সঙ্গে আছে ইষ্টভৃতি ---- রোজ নিজে অন্নজল গ্রহণ করার আগে যথাশক্তি ইষ্টকে নিবেদন করা।এমনতর করার ভিতর দিয়ে ইষ্টের উপর টান বাড়ে ।ইষ্টটান যথই বাড়ে ততই প্রবৃত্তির টান সুনিয়ন্ত্রিত ও সত্তাগত হয়ে ওঠে।মনে রাখবে --- ঊষা-নিশায় মণ্ত্রসাধন ,চলাফেরায় জপ,যথাসময় ইষ্টনিদেশ মূর্ত করাই তপ। জানবে তোমার জীবন তোমার ইষ্টের ইচ্ছা পূরণ করবার জন্য ।তাঁর মনমত করে নিজেকে গড়ে তোলার মধ্যেই আছে তোমার জীবনের সার্থকতা । এইভাবে খুব চালাও।অতটুকু practice ( অনুশীলন) নিয়ে যদি চলতে পার unrepelling adherence (অচ্যুত অনুরাগ) নিয়ে,কোথা দিয়ে যে কি হবে বলা যায় না।( আ,প্র,১০/১১,১,১৯৪৮)।

Comments

Popular posts from this blog

Satsang Morning Binati Prayer - Radhaswami Nam Jo Gaoye

Satsang Morning Prayer Harmonium Tutorial প্রাতঃকালীন বিনতি   রাধাস্বামী নাম। জো গাওয়ে সােঙ্গ তরে।। কল কলেশ সব নাশ। সুখ পাওয়ে সব দুখ হরে || ১ || অ্যায়সা নাম অপার। কোঈ ভেদ ন জানঈ৷৷ কোটি জো জানে সে পার। বহুরি ন জগ মে জনমঈ || ২ || রাধাস্বামী গায় কর। জনম সুফল কর লে৷৷ ইয়হী নাম নিজ নাম হ্যায়। মন অপনে ধর লে৷৷ ৩ || ব্যয়ঠক স্বামী অদ্ভুতী। রাধা নিরখ নিহার। অউর ন কোঈ লখ সকে। শােভা অগম অপার।।৪।। গুপ্ত রূপ জহঁ ধারিয়া। রাধাস্বামী নাম। বিনা মেহর নহি পাওঈ। জহ কোঈ বিশ্রাম।।৫৷৷ করী বন্দগী রাধাস্বামী আগে। জিন পরতাপ জীও বহু জাগে৷৷ ৬ ৷৷ বারম্বার করূ পরনাম। সতগুরু পদম ধাম সতনাম৷৷ ৭ || আদি অনাদি জুগাদি অনাম। সন্ত স্বরূপ ছােড় নিজ ধাম৷৷৮ || আয়ে ভওজল নাও লগাঈ। হম সে জীওন লিয়া চঢাঈ৷৷ ৯ ৷৷ শব্দ দৃঢ়ায়া সুরত বতাঙ্গ। করম ভরম সে লিয়া বচাঈ৷৷ ১০৷৷ কোটি কোটি কর বন্দনা। অরব খরব দণ্ডৌত৷ রাধাস্বামী মিল গয়ে। খুলা ভক্তি কা সােত৷৷ ১১ ৷৷ ভ...

Hori Bole Nayaner Jole Lyrics

Hori Bole Nayaner Jole Lyrics Hori Bole Nayaner Jole Lyircs Lyrics in English Font:- Hori bole nayaner jole  Bhasaye keno tanre dako na. Hori hori bolo din furaye gelo Parer sambal kichu koro na. Mayar mohe pore amar amar bole Ihokal para kal haraiyo na. Ishan bole bhai ar to samay nai Joy radhe gobindo bolo na. Nakal Bhara Ei Duniyay Lyrics

Bar Bar Kar Jor Kar - Satsang Prayer

Bar Bar Kar Jor Kar বার বার কর জোড় কর। সবিনয় করূ পুকার।। সাধ সংগ মােহি দেও নিত। পরম গুরু দাতার।। ১ || কৃপাসিন্ধ সমরথ পুরুষ। আদি অনাদি অপার।। রাধাস্বামী পরম পিতু। ময় তুম সদা অধার।। ২ । রে বার বল জাউ। তনমন ওয়ারী চরণ পর।। ক্যা মুখ লে ময় গাউ। মেহর করী জস কৃপা কর। ৩ ধন্য ধন্য গুরুদেও । দয়া সিন্ধু পূরণ ধনী।। নিত্য কর তুম সেও। অচল ভক্তি মােহি দেও প্রভু। ৪ || দীন অধীন অনাথ। হাথ গুহা তুম আন কর। অব রাখাে নিত সাথ। দীন দয়াল কৃপানিধী।। ৫। কাম ক্রোধ মদ লােভ। সব বিধি অবগুন হার ম্যয়।। প্রভু রাখাে মেরী লাজ। তুম দ্বারে অব ম্যয় পড়া।। ৬। রাধাস্বামী গুরু সমরন্থ। তুম বিন আওরা ন দূসরা।। অব করাে দয়া পরতকস। তুম দর এতী বিলম্ব কেও৷৷ ৭৷৷ দয়া করাে মেরে সাইয়া। দেও প্রেম কী দাত। দুখ সুখ কুছ ব্যাপে নহী। ছুটে সব উৎপাত। ৮ || Bar Bar Karoon Binati Harmonium Notation & Lyrics

Buy Your Favourite Satsang Books